সন্তান পালন এক বৃহৎ দায়িত্ব – এর জন্য প্রয়োজন প্রস্তুতি
একটি শিশু একজন সফল মানুষ হয়ে ওঠে প্রকৃত ভালবাসা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা ও পরস্পরের যোগাযোগের মধ্যে স্বচ্ছতার মধ্যে দিয়ে, তারই প্রতিফলন একটি সুখী পরিবার।
এইগুলি সম্ভব তখনই, যখন পরিবারের সকলে যদি নিজেদের সামিধ্য উপভোগ করতে পারেন, নির্মল আনন্দ ভাগ করে নিতে পারেন, প্রতিদিন।
এমনিতেই, জীবন যাপন হয়ে উঠেছে জটিল। ভবিষ্যৎ নিয়ে সকলের উদ্বেগ বেড়েই চলেছে, বিশেষ করে সেটা যদি হয় সন্তান সম্পর্কিত।
SMART PARENT
আলোচনা হবে অভিভাবকের গুরুত্ব ও আজকের পরিস্থিতিতে আপনার ভূমিকা।
আপনার সন্তানকে কেন্দ্র করে – শিশুর মানসিক বিকাশ, শিক্ষার নানাদিক, শিশুর দৃষ্টিকোণ, যোগাযোগের সক্রিয়তা, শ্রবণের সূক্ষ্মতা ও তার প্রয়োগ, বিবর্তিত সামাজিক রীতিনীতি, জীবনধারণের খুঁটিনাটি, সিদ্ধান্ত নেওয়ার সাহস, পরিবেশ ও চারপাশ সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার গুরুত্ব। এর সাথে যোগ হবে আপনার প্রশ্ন ও আমাদের সমাধানের রাস্তা বের করার প্রচেষ্টা।
DERMATOGLYPHIC Multiple Intelligence Test (DMIT)
পরীক্ষার ফল বা স্মরণ শক্তির ঊর্ধ্বে উঠে সন্তান’কে চিনবার সঠিক প্রণালী। তার স্বাভাবিক দক্ষতা, শিক্ষা বা কুশলী মন, জ্ঞানীয় শৈলী, প্রকাশের ভঙ্গী, জন্মগত বুদ্ধিমত্তার নাগাল সহজে ধরা পড়ে না।
DMIT একটি নির্ভুল পরীক্ষা যাতে আঙ্গুলের ছাপ নিয়ে বিশ্লেষণের মাধ্যমে উপরোক্ত লুকিয়ে থাকা প্রতিটি লক্ষণ চিহ্নিত করা সম্ভব। এই পরীক্ষার উপরান্তে সন্তানের জন্মগত দক্ষতার মূল্যায়ন করতে পারবেন এবং সঠিক রাস্তার সন্ধান পেতে পারেন।